২০০৩ সালে প্রথম আশ-শাফী ফিজিওথেরাপি এর যাত্রা শুরু করেছিল। প্রথমদিকে কোয়ালিটি সেবা দিতে গিয়ে নানান প্রতিকূলতার সম্মুখীন হলেও পরবর্তীতে আল্লাহর মেহেরবানীতে আমরা সফলতার সাথে কোয়ালিটি সেবা প্রদান করে আসছি। ফিজিওথেরাপিতে আধুনিক সকল ইকুইপমেন্ট ব্যবহারের পাশাপাশি মূলধারার ম্যানুয়াল ফিজিওথেরাপি কোয়ালিটি সেবা প্রদান লক্ষ্যে আমরা প্রয়োগ করে থাকি। এপিসি বিশ্বাস করে ভালো মানের সেবা প্রদান করতে চাইলে দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরি করা একান্ত প্রয়োজন। তাই দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরি করার লক্ষ্যে আমরা নিরবিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রতিদিন ১ ঘন্টা থিউরিটিক্যাল ক্লাস, সপ্তাহন্তর প্রাকটিক্যাল, ভাইবা ও লিখিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রতিনিয়ত উক্ত বিষয়ের উপর বারংবার প্রাক্টিস এর মাধ্যমে আমরা দক্ষতা নিশ্চিত করি। এছাড়াও মলিগান, মিডল্যান্ট, সাইরাক্স, ম্যাকান্জি ইত্যাদি ম্যানুয়াল থেরাপি কন্ডিশন অনুযায়ী প্রয়োগ করে থাকে এর ফলে আমরা লাইফ কোয়ালিটি বৃদ্ধির চেষ্টা করে থাকি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সদকা জারিয়া হিসেবে সেবা প্রদান করা। আল্লাহ যেন আমাদের এই খেদমতের বদৌলতে জান্নাত দান করেন.